मुख्य सामग्री पर जाएँ
गीता मैत्री अंक ६जुलाई से दिसम्बर २०२३
१०Linguistic Kaleidoscope

জয় হোক সনাতন ধর্মের

অনেক সাধনার ফলে, অনেক পূর্ণতার ফলে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা

মানব কুলে জন্মগ্রহণ করেছি। এ জন্ম অনেক তপস্যার ফলে হয়েছে। আমাদের এই জন্মকে পরিপূর্ণভাবে , নিঃস্বার্থভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করাই হবে একমাত্র উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য সফল হতে পারে একমাত্র পবিত্র গীতা র মাধ্যমে। আমরা জানি, বিশ্বাস করি , অন্তরে লালন করি শ্রীমদ্ভগবত গীতাই হল একমাত্র পথ যার অবলম্বনে আমাদের এই মানব জনম সুন্দর ও সার্থক হতে পারে। দিকে দিকে যে অরাজকতা অস্থিরতা ,মিথ্যাচার ,দুরাচার বিভিন্ন রোগব্যাধিসহ মানব জাতি আজ জরাজীর্ণ সর্বক্ষেত্রে মানুষ অসহায় নিরুপায় কি করবে বুঝেও বুঝতে পারেনা ।। করতে চাইলেও মন সায় দেয় না এমন এক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে ।। "মানুষ মানুষের জন্য " আজ আমরা ভুলেই গেছি । ভুলতে বসেছি মা-বাবার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য , সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য , সামাজিক দায়িত্ব ধর্মীয় দায়িত্ব ইত্যাদি । আমরা যেন কিসের মোহে ছুটে চলেছি আমরা নিজেরাই জানিনা কি সেই মোহ।। লোভ লালসা, মোহ কাম ক্রোধ এগুলো আজ আমাদের নিত্যদিনের সাথী। আমাদের এইসব মোহ থেকে বেরিয়ে আসতেই হবে তার জন্য প্রয়োজন শ্রীমদ্ভগবত গীতা। পৃথিবীর সকল ধর্মকে সকল ধর্মের মানুষকে মুক্তির পথ দেখাতে পারে আমাদের এই পবিত্র গীতা। আমরা বিশ্বাস করি আমরা লালন করি শ্রীমদ্ভগবত গীতা হল একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। এই দর্শনকেই আমাদের জীবনে চলার পাথেয় করে নিতে হবে। নইলে আমরা শ্রীকৃষ্ণের চরণ থেকে বঞ্চিত হব। গীতা পরিবার এই মহৎ উদ্যোগটি নিয়েছেন ।এজন্য গীতা পরিবারকে অসংখ্য ধন্যবাদ। সকল সনাতনীদের এক জোট হতে হবে দলগত ভাবে , আমাদের এগিয়ে যেতে হবে নইলে আমরা হয়তো একদিন নিশ্চিহ্ন হয়ে যাব । সেদিন বেশি দূরে নয়। তাই এখন থেকেই আমাদের জীবনকে পবিত্র গীতার সাথে সঙ্গী করে রাখি। শুরু হোক পরিবার থেকেই। গীতার নির্দেশ মতো চলি। সকলে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে একাত্ম হয়ে বলি জয় হোক শ্রীমদ ভগবত গীতার জয় হোক সনাতন ধর্মের সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক গীতার বাণী দলে দলে জনসমুদ্রের মত গীতার বাণীকে অন্তরে ধারণ করুক সকলে এই প্রত্যাশা এই আশা রেখে,অন্তরে এই ভালোবাসা রেখেই গীতা পরিবারের সাফল্য কামনা করে আমার দুটি কথা শেষ করছি।

  • Ratan Kumar Deb, Bangladesh
मूल अंक के पृष्ठ देखें १ पृष्ठ
मूल अंक, पृष्ठ ५९